সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
নৌ-শ্রমিকদের মানববন্ধন

জামালগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:৩১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:৩৪:৪৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
মো. বায়েজীদ বিন ওয়াহিদ>স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলাসহ জেলার বিভিন্ন নদ-নদীতে বিআইডব্লিউটিএ’র ইজারার নামে শ্রমিকদের ওপর নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জামালগঞ্জের সুরমা ও রক্তি নদীর মোহনা এবং সুরমা নদীর দূর্লভপুর ও লালপুর নামক এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ছোট ঘাগটিয়া গ্রামের পাশে সুরমা নদীর পাড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিশ্বম্ভরপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক শাহিবুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন, শ্রমিক নেতা নূর আহমদ, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন আশরাফুল আলম প্রমুখ। বক্তারা বলেন, সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীতে ইজারা ও টোল-ট্যাক্স আদায়ের নামে চলছে বেপরোয়া চাঁদাবাজি। অতিরিক্ত চাঁদা না দিলে শ্রমিকদের মারধরসহ নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়। তাদের নৌকায় থাকা বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় চাঁদাবাজ চক্র। এতে বাঁধা দিলে নৌ-শ্রমিকদের নির্যাতনের শিকার হতে হয়। প্রায় সময় তাদের মারধর করে রক্তাক্ত জখম করা হয়। দ্রুত নৌপথে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় আগামী ১২ ফেব্রুয়ারির পর তারা রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স