সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:০৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:৪৬:০২ পূর্বাহ্ন
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, এনএসআই উপ-পরিচালক কবির আহমেদ, পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, আনসার ব্যাটালিয়ন কমান্ডার মো. রুবায়েত, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, সৈয়দ মনোওয়ার আলী, নুরুর রব চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী প্রমুখ। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সাম্প্রতিককালে সুনামগঞ্জসহ সারাদেশে যে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে জনমনে ভীতির সৃষ্টি করে, মানুষ আতঙ্কিত হয়। জনগণের সম্পদ, দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। সারাদেশের চেয়ে সুনামগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বলেন, গত ক’দিন আগে সিলেট-সুনামগঞ্জ সড়কের দাড়াখাই নামক স্থানে দুটি বাসে ডাকাতির ঘটনার পর অস্ত্রসহ ডাকাত সর্দারকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। বাকিদের ধরার জন্যও পুলিশ তৎপর রয়েছে। তিন থানার সংযোগ স্থল হওয়ায় সব থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া আছে টহল জোরদার করার জন্য। তিন থানার সংযোগস্থলে একটি পুলিশ চেকপোস্ট করার দাবির প্রতিও সম্মতি দেন তিনি। তিনি বলেন, সকল বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী