সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

প্রবাসীর ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন
প্রবাসীর ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে এক ওমান প্রবাসীর ঘর নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রণভূমি গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী সুরুজ আলীর ক্রয়সূত্রে মালিকানা জায়গায় বসতঘর নির্মাণ করতে গেলে শুরু থেকেই বাধা-বিপত্তি দিয়ে আসছেন একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের আব্দুল করিম ও তার পরিবারের লোকজন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলা-মোকাদ্দমা চলছে। রবিবার সকালে প্রবাসী সুরুজ আলীর বসতভিটায় মাটি ভরাট করতে গেলে প্রতিপক্ষের লোকজন পুনরায় বাধা-নিষেধ করে এবং প্রবাসীর বাড়িতে এসে দলবদ্ধভাবে হট্টগোল সৃষ্টি করে। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনো সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রবাসীর স্ত্রী আলপিনা বেগম বলেন, প্রতিপক্ষের লোকজন অন্য গ্রামের মানুষ। তারা শুরু থেকেই আমাদের বসতঘর নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবি করে আসছে। আমরা এর প্রতিকার চেয়ে স্থানীয় বিচার সালিশীসহ আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু তারা কোনো কিছুই তোয়াক্কা করছেন না। আজকে মাটি কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে মার-দাঙ্গা করার উদ্দেশ্যে আমাদের বাড়ির সীমানায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মাটি ভরাট কাজে বাধা দেয়। আমরা তঁদের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। অপরপক্ষের আছমা বেগম বলেছেন, আমার পৈতৃক সম্পত্তি জবরদখল করে প্রবাসী সুরুজ আলী বসতঘর নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে আদালতে মামলা-মোকদ্দমাও চলে আসছে। তারা আমাদের জমি জবরদখল করে এখন পাল্টা আমাদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন