সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালালেই গ্রেপ্তার : স্বরাষ্ট্র সচিব

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:৫০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:৫০:২৫ পূর্বাহ্ন
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালালেই গ্রেপ্তার : স্বরাষ্ট্র সচিব
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ‘ডেভিল হান্ট’ অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ‘ডেভিল হান্ট’ প্রসঙ্গে নাসিমুল গনি বলেন, দেশের পরিস্থিতি অনেকেই অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হবে। এটা একটা পুলিশ অ্যাকশন। সিনিয়র সচিব বলেন, ছয় মাস আগে সরকার পরিবর্তনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেসময় আমাদের পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মানসিক দুর্বলতা হয়েছে এবং বেশ কিছু সমস্যা হয়েছে। অনেক থানা পুড়ানো হয়েছিল। এসব কারণেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। এই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে আমরা অনেক পরিকল্পনা নেই। এর অনেকগুলো চলমান আছে এবং অনেকগুলো প্রয়োগ করতে যাচ্ছি। তার একটা ‘অপারেশন ডেভিল হান্ট’। তিনি বলেন, এই অপারেশনে যৌথভাবে সবাই মিলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবে। দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার যে চেষ্টা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অপারেশন চলবে। এর জন্য আইনানুগ পদ্ধতিতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হবে। সেটার জন্য সব বাহিনীকে প্রস্তুত ও ব্রিফিং করা হয়েছে। একইসঙ্গে তাদের কাজ চলমান। সিনিয়র সচিব বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো আমরা সেভাবে হাঁটতে পারবো না। আইনের স্পিরিটে কাজটা করতে হবে। সেজন্য আইন প্রয়োগের সঙ্গে যারা জড়িত, সব স্টেকহোল্ডারকে একত্রিত হয়ে কীভাবে আইনটাকে প্রয়োগ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়, সেখানে পরাজিত শক্তিকে রাখে না। আমরা সেটা করিনি, এতটা অমানবিক হইনি। প্রতিটা অপারেশনের একটা নাম থাকে। সেখানে পুলিশের যে ক্ষমতা তাদেরও (অপারেশন) সেটা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ