সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিশ্বম্ভরপুরের জলিল হত্যায় ৩ জনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৭:৫৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৭:৫৬:২৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরের জলিল হত্যায় ৩ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে আলোচিত আব্দুল জলিল ওরফে ফালন হত্যা মামলায় অভিযুক্ত ৩জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সোমবার দুপুরে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত সুনামগঞ্জের বিচারক তেহসিন ইফতেখার। দ-প্রাপ্তরা হলেন উপজেলার পলাশ গ্রামের জিন্নাত আলীর ছেলে ফজল আলী, মৃত নূর মোহাম্মদের ছেলে মো. আজিজুল হক ভুদু ও দীঘলবাগ গ্রামের চাঁন মিয়ার ছেলে আলমগীর। মামলার এজাহার সূত্রে জানাযায়, পলাশ বাজারে একটি মিষ্টির দোকানে কাজ করতেন আব্দুল জলিল ওরফে ফালন নামের ওই যুবক। ২০১৬ সালের ৪ নভেম্বর এলাকার একটি পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় ফালানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকা- হিসেবে উল্লেখ করে সন্দেহভাজন ফজর আলীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নিহতের মা হাজেরা খাতুন। অভিযোগ দায়েরের পর ফজর আলীকে গ্রেফতার করলে হত্যার সাথে জড়িত বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। জিজ্ঞাসাবাদে সে জানায় মদ খাওয়ার বিষয় নিয়ে ফালানের বিরোধ হলে বন্ধুরা মিলে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে দেয়। এই ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে ফজর আলী, আজিজুল হক ভুদু, আলমগীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সাক্ষ্য, প্রমাণ ও দীর্ঘ শুনানী শেষে সোমবার অভিযুক্ত ফজর আলী, আজিজুল হক ভুদু, আলমগীরকে ৩০২/৩৪ ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদ- ও ৫০,০০০/- টাকা অর্থদ- অনাদায়ে ০৬ মাস বিনাশ্রম কারাদ- দেন বিচারক। মামলার রায়ের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শেরেনূর আলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী