সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

শিগগির প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ০১:০২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ০১:০৫:২৯ পূর্বাহ্ন
শিগগির প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ
সুনামকন্ঠ ডেস্ক::
দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কার্যালয় খুলেছে ৫ আগস্টেই। তবে এরপর থেকে দলটি রাজনৈতিক কর্মসূচি পালনের চেয়ে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে বেশি। ৫ আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে-কলমে দলটি এখনো নিষিদ্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন। প্রক্রিয়া স¤পন্ন হওয়ার পর এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। এদিকে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামায়াত এরই মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দিয়েছে। জামায়াতের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন কি না, জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি আগে ছিল না। আগে ছিল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়টি। এখন যেহেতু জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে, এ নিয়ে আইনের বিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার সেটি প্রক্রিয়া করছে। শিশির মনির জানান, কোনো অর্গানাইজেশনকে যদি কেউ নিষিদ্ধ করে তাহলে প্রথমে সরকারের কাছে এই আদেশ প্রত্যাহারের জন্য আরজি জানাতে হয়। সরকার নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করতে পারে। সরকার যদি নিষিদ্ধের আদেশ প্রত্যাহার না করে, তবে হাইকোর্টে আপিল দায়ের করার বিধান আছে। তিনি জানান, আমরা আইনগত আলাপ আলোচনা করেছি। তাতে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস, সরকারই নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেবে। আমাদের কার্যক্রমটি সরকারের নিকট প্রক্রিয়াধীন। আশা করি শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও আশা প্রকাশ করে বলেন, দ্রুত জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে। তিনি বলেন, আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থী-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত ১ আগস্ট জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সে সময় জামায়াত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পরে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ