সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

শুরু হলো সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃচ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:১৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:১৯:১৩ পূর্বাহ্ন
শুরু হলো সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃচ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে ছয় দিনব্যাপী সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃচ্যাম্পিয়নশিপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত সকল ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এরপর তিনি সিলেট রেঞ্জের অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে পরিচিত হন এবং টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা। এই টুর্নামেন্টে সিলেট রেঞ্জের পাঁচটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুনামগঞ্জ জেলা পুলিশ টিম এবং হবিগঞ্জ জেলা পুলিশ টিম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন