সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

দিরাইয়ের ৯ ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:২৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:২৩:৪৮ পূর্বাহ্ন
দিরাইয়ের ৯ ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলার ৯টি ইউনিয়নে সফলভাবে কৃষক সমাবেশ সম্পন্ন হয়েছে। সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলার তাড়ল ইউনিয়নে কৃষক সমাবেশের মধ্য দিয়ে ৯টি ইউনিয়নে সফলভাবে কৃষক সমাবেশ শেষ হয়েছে। গতকাল বিকেল ৪ টায় তাড়ল ইউনিয়ন কৃষক দল আয়োজিত ধল বাজারের মাঠ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মানিক তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা স¤পাদক মাসুক মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ স¤পাদক ফারুক সর্দার, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আহমেদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, বিএনপি নেতা দীন ইসলাম, উপজেলা জাসাসের আহবায়ক সৈদুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য লেচু মিয়া। বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ ইয়াদ আলী, জসিম উদ্দিন, রমেশ মজুমদার, সুকেশ দাস, যুবদল নেতা মোস্তফা মিয়া, তাকবীর মিয়া, শিপু মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মিনহাজ নুর প্রমুখ। উপজেলা কৃষক দলের আহবায়ক সাল উদ্দিন তালুকদার বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসুচি অনুযায়ী আমরা উপজেলার ৯টি ইউনিয়নে সফল ভাবে কৃষক সমাবেশ শেষ করেছি। কেন্দ্রের যে কোনো কর্মসূচি আমরা সবসময় পালন করে থাকি। আগামীতেও যেকোনো কর্মসূচি পালন করতে আমরা প্রস্তুত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি