সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:৩১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:৩১:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার শহরের কাজীর পয়েন্টস্থ সংগঠনের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। নির্বাচনে সংগঠনের সহ-সভাপতি পদে মোহাম্মদ মুরশেদ আলম ও মোহাম্মদ সামছুর রহমান নির্বাচিত হয়েছেন। সাধারণ স¤পাদক পদে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম গাজী নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ তাজ উদ্দিন ও সহ-কোষাধ্যক্ষ পদে সোহেল আহমদ নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১০ জন। তারা হলেন অনুকূল চন্দ্র মৈত্র, মো. আপ্তাব উদ্দিন, মো. আব্দুল হেকিম, মো. আব্দুল মন্নান, মো. মোজাম্মেল আলী, মো. আয়ূব আলী, মো. একেএম উছমান গণি, মো. আব্দুল জব্বার, মো. মমিনুল হক, সলিল কুমার রায়। উল্লেখ্য, নির্বাচনে ভোটার ছিলেন ৪৬৪জন। এর মধ্যে ৩১৯জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ