সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সমাজব্যবস্থাকে শান্তি ও জনকল্যাণের পক্ষে আরও অনুকূল করে তোলতে হবে

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন
সমাজব্যবস্থাকে শান্তি ও জনকল্যাণের পক্ষে আরও অনুকূল করে তোলতে হবে
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে সুনামগঞ্জ শহরের জনাকীর্ণ ষোলঘর পয়েন্ট থেকে অপহৃত হয়েছিল অষ্টম শ্রেণিতে পড়–য়া শিশু আবু দাউদ নাহিয়ান এবং বুদ্ধি খাটিয়ে অপহরণকারীদের খপ্পর থেকে সে নিজেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ নিয়ে একটি পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘শান্ত ও নিরিবিলি সুনামগঞ্জে এরকম শিশু অপহরণের খবর এর আগে আমরা শুনিনি।’ একথা সত্য যে, এভাবে শিশু অপহরণের ঘটনা না ঘটলেও সুনামগঞ্জকে কীছুতেই ‘শান্ত ও নিরিবিলি’ শহর বলা যায় না। কারণ সুনামগঞ্জ অশান্তির উৎস বিদ্যমান আর্থসামাজিক বিন্যাসকাঠামোর বাইরে স্থিত কোন স্থান নয়। এখানে সমাজমানসতায় মানুষ মানুষের বন্ধু, সামাজিক কর্তব্যের উচ্চচেতনা অনুপস্থিত ও সামাজিক স্বার্থ লঙ্ঘনের প্রতি নিরাপোস রাষ্ট্রনীতি কার্যকর নয়। এই কারণে এখানে কাঠামোগত সহিংসতার ছাতার নীচে ফল্গুধারার মতো বয়ে চলেছে ‘শান্ত ও নিরিবিলি’ প্রপঞ্চের সম্পূর্ণ এক বিপরীত প্রকৃতির ¯্রােত। সেটাকে প্রত্যক্ষ করতে খুব বেশি বুদ্ধি খরচ করতে হয় না, একটু সচেতন হলেই হয়। ভুলে গেলে চলবে না, এই শহরে প্রকাশ্য দিবালোকে কোপিয়ে মানুষ হত্যার দৃষ্টান্ত আছে। হাওর বাঁচাও আন্দোলনের নেতাকে এখানে হত্যা করা হয়েছে। এভাবে সন্ধান অব্যাহত রাখলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বেই। আসলে রাজনীতিক সমাজের প্রশ্রয়ে তলে তলে অপরাধীচক্র এখানেও সক্রিয় আছে, কালেভদ্রে ক্ষণিকের জন্য একটু-আধটু মুখ দেখিয়ে ‘শান্ত-নিরিবিলি’ শহরকে ভেংচি কেটে, নিজের অস্তিত্বের জানান দিয়ে বীভৎস মুখটা একটু লুকিয়ে রাখে মাত্র। ঘটনাটা অনেকটা ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’র মতো, কিন্তু প্রয়োজনে ভয়ঙ্কর হতে কসুর করে না। এই মুখ লুকিয়ে রাখাটাও তার একটা মৌলিক নীতি। অযথাই কাউকে ভয় পাইয়ে দিতে চায় না। কিন্তু আসলে দেশের অন্যান্য অপরাধপ্রবণ স্থানের মতো এখানে বেশি করে ভয়ঙ্কর হতে হয় না। সিভিল সার্জনের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হলে সেটাকে প- করে দিতে ক্ষমতাসীন দলের সমর্থিত ছাত্র সংগঠনের কোনও এক সভাপতি বা সম্পাদককে মানববন্ধনের জমায়েতের উপর চড়াও করে দিলেই কাজ চুকেবুকে যায়, এর বেশি হিং¯্র হতে হয় না। সুতরাং এদিক থেকে বিবেচনায় এই শহর ‘শান্ত-নিরিবিলি’ তো বটেই, তাতে কোনও সন্দেহ নেই। তৎপরে বলার আর কীছু নেই। আপাতত কেবল বলি, আইন-শৃঙ্খলা রক্ষার্থে এই সমাজব্যবস্থাকে শান্তি ও জনকল্যাণের পক্ষে আরও অনুকূল করে তোলতে হবে। অন্যথায় অপরাধী চক্র অপহরণ, মানবাঙ্গ পাচারসহ মানব পাচারে সক্রিয় থেকে সমাজের সার্বিক শান্তিনাশ ঘটাতেই থাকবে, সম্পদলোভী শয়তানচক্রের অভিপ্রায় অনুসারে যতোটুকু না ঘটালেই নয়। অর্থাৎ সমাজে অশান্তির উৎস এখনও সম্পদসন্ধানী সিন্ডিকেট (চক্র), তার বাইরের কোনও শক্তি নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন