সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

ফারিহা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৮:২২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৮:২২:৫৬ পূর্বাহ্ন
ফারিহা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরশহরের পূর্ব নতুনপাড়া এলাকার ফারিহা একাডেমির দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে একাডেমি প্রাঙ্গণে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফারিহা একাডেমির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সবার লক্ষ্য হলো সন্তান যেন সুশিক্ষা অর্জন করে এবং প্রতিভাবান হয়। শিশুদের সুশিক্ষা অর্জনে অবশ্যই পিতা-মাতাকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, কোনো শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন দেয়া যাবে না। মোবাইল ফোন হাতে দিলে বিপথগামী হওয়ার আশঙ্কা বেশি। মোবাইল ফোনের মাধ্যমে ভাল সুবিধা এবং ভাল জিনিস শেখা যায়। তবে নির্দিষ্ট বয়স এবং প্রয়োজন থাকতে হবে। তিনি আরও বলেন, আগামী প্রজন্ম যেন সৎ পথে চলে এবং সুশিক্ষা অর্জন করে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফারিহা একাডেমির শিক্ষক জাহানারা বেগম ও লুৎফুন নাহার পান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিহা একাডেমির শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু