সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে : সিলেট বিজিবি’র সেক্টর কমান্ডার

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৮:৩০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৮:৩০:৩২ পূর্বাহ্ন
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে : সিলেট বিজিবি’র সেক্টর কমান্ডার
স্টাফ রিপোর্টার :: সিলেট বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, সীমান্তে যেসকল অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে তার অন্যতম কারণ অবৈধভাবে অনুপ্রবেশ। চোরাকারবার, কয়লা সংগ্রহ করতে গিয়ে আমাদের লোকেরা ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশে প্রবেশ করছে। মাঝে মধ্যে বিএসএফ কিংবা ভারতীয় নাগরিকের রোষানলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা বিএসএফের সাথে পতাকা বৈঠকে সীমান্তের বিভিন্ন ঘটনার জোরালো প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সীমান্তে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নিয়ে আসতে। এ জন্য বিজিবি সীমান্ত এলাকায় বিভিন্ন জনসচেতনতামূলক কাজ করছে। চোরাকারবারকে নিরুৎসাহিত করতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে মাছ ধরার জাল, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করছে। চোরাচালান রোধে সীমান্তে জনবল দ্বিগুণ করা হয়েছে। টহল জোরদারসহ নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাই পণ্য আটক করা হচ্ছে। চোরাচালান ও মাদক প্রতিরোধে সর্বসাধারণকে এগিয়ে আসতে হবে। নিজেদের সন্তানরা যাতে এই ঝুঁকিপূর্ণ কাজে না জড়িয়ে পড়ে সেইদিকে বিশেষ নজর রাখতে হবে। মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর মাঠে আয়োজিত জনসচেতনতামূলক সভায় এসব কথা বলেন তিনি। সীমান্তে অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ এই জনসচেতনতামূলক সভার আয়োজন করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমারেখায় অবৈধভাবে বালু পাথর, কয়লা উত্তোলন ও গবাদীপশু চরানো বন্ধ করাসহ নারী ও শিশু পাচার রোধ এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা প্রশাসন, পুলিশ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন। সভা শেষে সীমান্ত এলাকার অসহায় গরিব মানুষদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স