সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১১:৫৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১১:৫৪:২৫ অপরাহ্ন
দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশী অতর্কিত হামলার শিকার হয়েছেন। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের থানার সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হারুন অর রশীদ উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক এবং তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানের অনুসারী। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সাড়ে তিনটার দিকে ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ মোটরসাইকেলযোগে থানার সামনে উৎস রেস্টুরেন্টের কাছে আসলে কয়েকজনের সঙ্গে বাকবিত-া করতে দেখা যায়। এসময় কিছু বুঝে উঠার আগেই এক যুবক আগ বাড়িয়ে চেয়ারম্যানের ওপর হামলা এবং তাকে লাঞ্ছিত করে। এসময় স্থানীয় জনতা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, দোয়ারাবাজার থানার সামনেই হঠাৎ করে শরীফপুর গ্রামের ফাহাদ নামের এক যুবক আমার ওপর হামলা করে। তার সাথে আমার কোনো পূর্ব বিরোধ নেই। কেন বা কি কারণে হামলা করলো তা-ও বুঝতে পারছিনা। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরুব্বীরা আমার কাছে এসেছেন, তাই আমি আর আইনী প্রক্রিয়ায় যাইনি। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেছেন, আমি হবিগঞ্জ আছি। সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদকে উপজেলা ছাত্রদলের এক নেতা মারধর করেছেন বলে শুনেছি। বিষয়টি আগের কোনো ঘটনার জেরে সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন