সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ইউএনও’র তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই কিশোরী

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:২৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:২৯:১২ পূর্বাহ্ন
ইউএনও’র তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই কিশোরী
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার দুটি গ্রামে ১৬ বছর বয়সী দুইজন কিশোরী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। গত বৃহ¯পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই দুটি গ্রামে গিয়ে দুইজন কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর (১৬) সঙ্গে পাশের গ্রামের এক যুবকের (২৪) বিয়ের আনুষ্ঠানিকতা শুক্রবার দুপুরে সম্পন্ন হওয়ার কথা ছিল। বৃহ¯পতিবার সন্ধ্যায় কনের বাড়িতে গাঁয়ে হলুদের আয়োজন করা হয়। অপরদিকে উপজেলার অপর একটি গ্রামের এক কিশোরী (১৬) সঙ্গে পাশের মধ্যনগর উপজেলার এক যুবকের (২৫) বিয়ের আনুষ্ঠানিকতা বৃহ¯পতিবার রাত সাড়ে ১০টার দিকে স¤পন্ন হওয়ার কথা ছিল। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত উপজেলা শিশু ফোরাম নামের সংগঠনের দুইজন নেতা বিষয়টি বৃহ¯পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়কে জানান। ইউএনও খোঁজ নিয়ে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ও উপজেলা শিশু ফোরামের দুইজন নেতাকে সঙ্গে নিয়ে সন্ধ্যা সাতটা থেকে ওইদিন রাত পৌনে ১০টা পর্যন্ত এই দুই কিশোরীদের বাড়িতে গিয়ে ওই দুটি বাল্যবিয়ে বন্ধ করেন। এমনকি ১৮ বছরের আগে কিশোরীদেরকে বিয়ে দেবেন না বলে ওই দুইজন কিশোরীর বাবা ইউএনও’র কাছে পৃথক পৃথক লিখিত অঙ্গীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, উপজেলা শিশু ফোরাম সংগঠন, থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীসহ সকলের সমন্বিত প্রচেষ্টায় ওই দুইজন কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী