সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৩১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৩১:৩৫ পূর্বাহ্ন
কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মো. জায়েদ আলী (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাড়ি দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গুজাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। মো. জায়েদ আলী উপজেলার সুরমা ইউনিয়নের গুজাউড়া গ্রামের মো. আলতাব আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, অভিমান করে মো. জায়েদ আলী পরিবারের সবার অগোচরে বসতঘরের সংলগ্ন দক্ষিণ পাশের আমড়া গাছের ডালের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। জায়েদ আলীর মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে পরিবার ও আশপাশের লোকজন এসে জায়েদকে ঝুলন্ত অবস্থা হতে নামিয়ে স্থানীয় মহব্বতপুর বাজারের পল্লী চিকিৎসকের নিকট নিয়ে আসলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু