সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

লরি চাপায় শিশু নিহতের ঘটনায় মামলা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন
লরি চাপায় শিশু নিহতের ঘটনায় মামলা
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার বালিজুড়ী গ্রামে লরি গাড়ির নিচে চাপা পড়ে লাবিব মিয়া নামের সাত বছর বয়সী শিশু নিহতের ঘটনায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ধর্মপাশা থানায় মামলা হয়েছে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের বাসিন্দা নিহত শিশুটির বাবা কামাল মিয়া (৩৭) বাদী হয়ে পাশের নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের বাসিন্দা লরি চালক আনিছ মিয়া (২৫) কে আসামি করে এই মামলাটি করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে বালিজুড়ী গ্রামের সামনের সড়কে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার বিকাল পাঁচটার দিকে লরি গাড়িযোগে মাটি নিয়ে উপজেলার বালিজুড়ী গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় শিশু লাবিব বালিজুড়ী গ্রাম সংলগ্ন গোপাটে (সরু রাস্তার) পাশে দাঁড়িয়ে খেলাধুলা করছিল। লরি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটির ওপর তুলে দেয়। এতে শিশুটির মাথা ও মুখে গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই সে মারা যায়। ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, লরি গাড়ির নিচে চাপা পড়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে। এলাকাবাসীর হাতে আটক থাকা লরির চালককে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। লরিটি এখন থানা পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে আসামি আনিছ মিয়াকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী