সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুইজনকে কারাদন্ড

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৩৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৭:৪১:১১ পূর্বাহ্ন
অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুইজনকে কারাদন্ড
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের সামনে থাকা কৃষি জমি বিনষ্ট করে অ্যাস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রির দায়ে দুই জন ব্যক্তিকে পৃথক পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এ সময় একটি অ্যাস্কেভটর ও লরি গাড়িও জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আপন সরকার (২২) ও ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৌলা মিয়া (৪৪)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে উপজেলার ভাটগাঁও গ্রামের সামনে থাকা কৃষি জমি থেকে অ্যাস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করা হয়ে আসছে, স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে এমন খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের কৃষি জমি এলাকায় অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করার কথা স্বীকার করায় আপন সরকার (২২)-কে ৫দিনের ও মৌলা মিয়া (৪৪)-কে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। এ সময় একটি খননযন্ত্র ও একটি লরি গাড়ি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী অভিযুক্ত দুইজন ব্যক্তিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি খননযন্ত্র ও লরি গাড়ি জব্দ করে স্থানীয় একটি ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধর্মপাশা থানার এসআই বাবলু রহমান খান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদ- পাওয়া দুইজন ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ