সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৩৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৩৯:৪২ পূর্বাহ্ন
জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। শুক্রবার বেলা ২টার দিকে কলকলিয়া ইউনিয়নের সাদিপুর ও জগদীশপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সাদিপুরের প্রাইভেট কারের চালক লিকছন মিয়া ও জগদীশপুরের অটোরিকশাচালক চান মিয়ার মধ্যে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে কথা-কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে শুক্রবার সকালে উভয় গ্রামের মুরব্বিরা সালিসে বসেন। এ সময় দুই গ্রামের যুবকদের মধ্যে বাগ্বিত-া শুরু হলে সাদিপুরের লোকজন বৈঠক থেকে চলে যান। পরে বেলা ২টার দিকে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, আহতদের মধ্যে ৯ জনকে সিলেটে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স