সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

অকেজো স্লুইস গেটে ফসলডুবির আশঙ্কা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৫৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৫৯:০১ পূর্বাহ্ন
অকেজো স্লুইস গেটে ফসলডুবির আশঙ্কা
শহীদনূর আহমেদ :: শান্তিগঞ্জের খাই হাওরে পানি নিষ্কাশন ও পানি প্রবাহ ঠিক রাখতে বহু বছর আগে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের মহাসিং নদীর পাখিমারা হাওরের সংযোগস্থলে স্লুইসগেট বা রেগুলেটর নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। প্রায় দেড় যুগের বেশি সময় ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় স্লুইসগেটটি। এতোদিন কৃষকরা স্থানীয়ভাবে স্লুইসগেটটি মেরামত করে আসলেও চলতি মৌসুমে পুরোপুরি অকেজো হয়ে পড়েছে খাই হাওরের গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি। কৃষকরা জানিয়েছেন, পাখিমারা স্লুইসগেইটের দুইটি ঢালা নষ্ট হয়ে গেছে। বিকল হয়ে গেছে ঢালা নিয়ন্ত্রণের যন্ত্র। জরুরি ভিত্তিতে স্লুইসগেটটি সংস্কার না করা হলে নদীতে পাহাড়ি পানি আসলেই ক্ষতিগ্রস্ত স্লুইসগেট দিয়ে হাওরে পানি প্রবেশ করে ফসল ডুবির ঘটনা ঘটতে পারে। এতে ক্ষতির শঙ্কায় পাখিমারা, পিঁপড়াকান্দি, খাই হাওরসহ দেখার হাওরের ফসল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পাখিমারা স্লুইসগেটসহ পওর-২ এর অংশে ২৪টি রেগুলেটর বা স্লুইসগেট রয়েছে। এর মধ্যে ৯টি স্লুইসগেট অচল হওয়ায় তা মেরামতের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে সংস্কারের উদ্যোগ নেয়া স্লুইসগেটগুলোর মধ্যে পাখিমারা স্লুইসগেট নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকল্প অন্তর্ভুক্তি না হওয়ার সার্ভে টিমকে দায়ি করছে কর্তৃপক্ষ। এদিকে পাখিমারা স্লুইসগেট সংস্কারে দীর্ঘদিন ধরে দাবি তুলে আসলেও প্রকল্পভুক্ত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন খাই হাওরপাড়ের কৃষকরা। জুনেদ নামের এক বোরো চাষী বলেন, সরকার লাখ লাখ টাকা ব্যয় করে বাঁধ নির্মাণ করছে অথচ পানি প্রবেশের অন্যতম স্থান স্লুইসগেট নির্মাণের কোনো উদ্যোগ নেই। স্লুইসগেট দিয়ে যদি হাওরে পানি প্রবেশ করে তাইলে বাঁধ দিয়ে লাভ কি। ইজদানি মিয়া বলেন, একটি ফসলের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা চাই নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে। আমরা চাই এই ক্ষতিগ্রস্ত স্লুইসগেট নির্মাণে উদ্যোগ নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাঁধ নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন বলেন, আমরা সরেজমিনে স্লুইসগেটটি দেখছি। স্লুইসগেট পুরোপুরি ক্ষতিগ্রস্ত। অনতিবিলম্বে স্লুইসগেট মেরামতের উদ্যোগ নিতে হবে। গাফিলতিতে ফসল ডুবির ঘটনা ঘটলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-২) মো. ইমদাদুল হক বলেন, এবার ৯টি স্লুইসগেট মেরামতের কাজ হবে। তবে পাখিমারা স্লুইসগেটটি এর মধ্যে ছিলো না। খবর নিয়ে জানতে পেরেছি এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত। জরুরি তহবিলের মাধ্যমে এটি সংস্কার করার কথা জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ