সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চান জাহাঙ্গীর আলম

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৮:৩৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৯:০৭:১৭ পূর্বাহ্ন
সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চান জাহাঙ্গীর আলম
দোয়ারাবাজার প্রতিনিধি :: সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চান ছাতক জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। তিনি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনের জনগণ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এসময় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, সংসদে গিয়ে আমি জনগণের অধিকারের কথা বলতে চাই, কোনো রকম ঘাত-প্রতিঘাতে আমরা বিশ্বাস করি না। সবসময় মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছি। এই ধারা অব্যাহত রাখতে সংসদে গিয়ে ছাতক-দোয়ারার জনগণের অধিকারের কথা বলতে চাই। মানুষ যেমন উন্নয়ন চায়, তেমনি সম্মান নিয়েও বাঁচতে চায়। প্রতিটি মানুষকে যথাযথ সম্মান দেওয়া আমার অভ্যাস। আমি মানুষকে সম্মান করতে জানি এবং কষ্টও বুঝি। তিনি বলেন, দিন বদলের আকাক্সক্ষা পূরণে এবার মানুষ চাচ্ছে ভোট দেওয়ার অধিকার। ছাতক-দোয়ারার মানুষকে একটি মডেল এবং আধুনিক জীবনে বসবাসযোগ্য আসন উপহার দিতে চাই। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং প্রচারপত্র বিলি করার সময় অনেকেই আমাকে বলেন, আমরা এমপি হিসেবে এমন একজন ভালো মানুষকে দেখতে চাই, যিনি মানুষকে সম্মান করবেন। অন্যের কথার দাম দেবেন। শুধু উন্নয়ন করব বললে হবে না। কথা এবং কাজের মিল থাকতে হবে। আমি সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স