সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

কলিম শাহ’র ১০৪তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৯:২১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৯:২১:২৬ পূর্বাহ্ন
কলিম শাহ’র ১০৪তম মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :: দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শেরগুল আহমেদ বলেছেন, কলিম শাহ একজন গুণী মানুষ ছিলেন। তাঁর নাতি লন্ডনপ্রবাসী মো. আবুল আজাদ প্রতিবছরের ন্যায় এবারো কলিম শাহ’র ১০৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছি। তবে কলিম শাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তিনি রবিবার রাতে কলিম শাহ বাউল সংঘ কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের উচারগাঁও সাদকপুর গ্রামে আধ্যাত্মিক সাধক কলিম শাহ’র মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বাউলদের আগমনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠছে। আমি এ অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি। কলিম শাহ বাউল সংঘের সভাপতি লন্ডনপ্রবাসী আবুল আজাদের সভাপতিত্বে এবং কলিম শাহ বাউল সংঘের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডনপ্রবাসী গীতিকার মোহাম্মদ জুয়েল মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ আবুল কালাম। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ-বিদেশের শিল্পীরা অংশ নেন। শিল্পীদের মধ্যে ছিলেন মোহাম্মদ সাজ্জাদ নুর, লন্ডনপ্রবাসী শাহ টুনু, বাবুল আহমেদ, বাউল সিরাজ উদ্দিন, বাউল শাহজাহান, বাউল সূর্যলাল দাস, বাউল ইনু সরকার, মুবিন আহমেদ, বাউলিয়া ফয়সল, হীরা মোহন তালুকদার, বাউল আব্দুর রশিদ, মুক্তা সরকার, খাদিজা ভান্ডারী, মায়া প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারো কলিম শাহ বাউল সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের আগমনে সরগরম হয়ে উঠে আধ্যাত্মিক সাধক কলিম শাহ’র মাজার প্রাঙ্গণ। রাতভর শিল্পীরা বিভিন্ন গানের মাধ্যমে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী