সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

‘পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন বাতিল’ একটি জনহিতকর কাজ

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৯:২৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৯:২৯:৪১ পূর্বাহ্ন
‘পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন বাতিল’ একটি জনহিতকর কাজ
পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশনে আর্থিক লেনদেন ‘ওপেন সিক্রেট’ বিষয়। এমন অবস্থা দেশের সর্বত্র বলে অনুমান করে নিলে খুব বেশি একটাকীছু সত্যের আপলাপ হবে বলে মনে হয় না। কেউ কেউ মনে করছেন, অন্তর্বর্তী সরকারের উপলব্ধিতে সে-সত্যটা ধরা পড়েছে বলেই পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ রোববার তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন। ফয়েজ আহম্মদ বলেন, রবিবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারের এবংবিধ একান্ত জনবান্ধব সিদ্ধান্তকে ধস্যবাদসহকারে স্বাগত জানাই। আমলারা জনসেবার দায়িত্বে আছেন, যে-দায়িত্ব পালনের বিনিময়ে তাঁরা বেতন পেয়ে থাকেন। কিন্তু বর্তমান আর্থসামাজিক ও রাজনীতিক পরিসরে আমলারা জনগণ থেকে বিচ্ছিন্ন ও জনগণের উপরে কর্তৃত্ব চালাবার প্রতিভূ হয়ে উঠে আত্মস্বার্থ চরিতার্থকরণে তৎপর হয়ে বেসরকারি পরিসরের মানুষজনের সেবা করার দায়িত্বকে দামি পণ্য করে তোলেছেন। এমতাবস্থা ‘পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল’ হওয়ার বিষয়টি একটি জনহিতকর ও সময়োপযোগী কর্তব্য বটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স