সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৭

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০১:১৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০১:১৪:১২ অপরাহ্ন
শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৭
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর দক্ষিণপাড়া গ্রামে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শনিবার বেলা ১১টার দিকে সোনাপুর গ্রামের দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন রোকশানা বেগম (৩৫) স্বামী শামীম আহমদ, আম্বিয়া খাতুন (৫০) স্বামী আবু তাহের, মুসলিম উদ্দিন (৩০) ও কলেজ পরীক্ষার্থী জসীম উদ্দিন (২২) পিতা আবু তাহের। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরপক্ষের একই গ্রামের আহত তিনজন চিকিৎসা নিয়েছেন। জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মিলাদ-মাহফিল শেষে শিরনি বিতরণ করছিলেন আবু তাহেরের পরিবারের লোকজন। বিতরণে শিরনি সংকট দেখা দিলে এ নিয়ে স্থানীয় বাসিন্দা তাজু মিয়া ও আবু তাহেরের লোকজনের মধ্যে বাগ-বিত-া হয়। এই ঘটনার জের ধরে পরদিন শনিবার সোনাপুর বাজারে কামাল ও আমিরুলের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে আবু তাহেরের বাড়ি গিয়ে তাজু মিয়া, মনিরুল হক, আমিরুল হক, মহিদুল হক পিতা রহিম ধর, সোহেল মিয়া, জুয়েল মিয়া পিতা তাজু মিয়া, আশোক মিয়া ও মাসুক মিয়া পিতা কাঁচা মিয়া, আশরাফুল মিয়া পিতা কালা মিয়া গং এবং আবু তাহেরের লোকজন সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী ও গ্রামের বাসিন্দা আনফর আলী বলেন, মসজিদে শিরনি বিতরণ করতে কথা কাটাকাটি হয়। পরে সালিশে শেষ করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু ঘটনার সমাধানের আগেই মারামারির ঘটনা ঘটে যায়। আমরা এখনও সমাধানের চেষ্টা করে যাচ্ছি। অভিযুক্ত ব্যক্তি তাজু মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ওইদিন শিরনি বিতরণকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। পরদিন মারামারি হয়। এ ঘটনায় আমাদের অনেকে আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন। আবু তাহেরের ছেলে মুসলিম উদ্দিন বলেন, আমার ছোট ভাই কলেজ পড়–য়া জসিম উদ্দিন সোমবার বিএ ১ম বর্ষের পরীক্ষা দিতে পারেনি। প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ডান হাত ভাঙায় হাসপাতালে ভর্তি আছেন। তাকে বেধড়ক মারপিট করেছে তাজু মিয়ার লোকজন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, গৌরারং ইউপিতে শিরনি বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একপক্ষ অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ