সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

শাল্লায় ভাঙা হলো বিদ্যালয়ের ভালো ভবন!

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০১:১৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০১:১৯:০৯ অপরাহ্ন
শাল্লায় ভাঙা হলো বিদ্যালয়ের ভালো ভবন!
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দাউদপুর গ্রামে অবস্থিত দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভালো ভবন ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে উপজেলা মাসিক সাধারণ সভায়। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ওই মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভায়ই বিদ্যালয়ের ভালো ভবন ভাঙার প্রতিবাদ করা হয়। কেন ও কার নির্দেশে বিদ্যালয়টির ভবন ভাঙা হল - সভায় এমন প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি। এর দায়ও নিতে চায়নি কোন দপ্তর। সভায় বক্তারা বলেন, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভবনটি ভাঙা হয়েছে সেটি আগে নির্মিত হলেও এর অবকাঠামো মজবুত ছিল। এই ভবনটি আরো ব্যবহার করা যেত। ভবনটি ভেঙে ফেলায় সরকারি অর্থের অপচয় হয়েছে। সভায় আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান বলেন, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভালো একটি ভবন ভেঙে ফেলা হয়েছে। একই কথার প্রতিধ্বনি করে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ আব্দুল আউয়াল বলেন, একটি স্কুলের ভালো ভবন ভাঙা হয়েছে। এতে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। অথচ ঝুকিপূর্ণ স্কুলগুলোর বিষয়ে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। সভায় উপস্থিত উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা। একই কথা শোনা গেল এলজিইডি কর্মকর্তাদের কাছেও। খোঁজ নিয়ে জানা যায়- অভিযোগের তীর উঠেছে পূর্বে দায়িত্বে থাকা বিতর্কিত শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে গাজীপুরে বদলি হওয়া আব্দুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আমি তো নতুন এসেছি এ উপজেলায়। এসব কিছু আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে দেখব বিষয়টি। অপরদিকে, আইনশৃঙ্খলা কমিটির সভায় উঠে আসে অপারেশন ডেভিল হান্টের মামলায় নিরীহ মানুষের নাম রয়েছে। অথচ আসল ডেভিলদের নাম নেই। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, যদি কোন নিরপরাধ ব্যক্তির নাম মামলায় তাকে সেক্ষেত্রে তদন্ত করে সে নাম বাদ দেয়া হবে বলে জানান তিনি। মাসিক সাধারণ সভায় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স