সুনামগঞ্জ , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা
পাউবো’র দাবি বাঁধের কাজ ৮২ ভাগ শেষ, প্রত্যাখ্যান হাওর বাঁচাও আন্দোলনের

এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে!

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৯:৩৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৯:৪৭:১৩ পূর্বাহ্ন
এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে!
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জে প্রবাদ আছে ‘হাওরের মাটি কলমে কাটে’। বরাবরের মতো এবারও হাওরে মাটি যেন কলমেই কাটছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো’র দাবি- ইতোমধ্যে বাঁধের কাজ ৮২ ভাগ শেষ হয়েছে। তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে হাওর বাঁচাও আন্দোলন। সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, এখনো বাঁধের কাজ অর্ধেক বাকি। তাদের অভিযোগ, খাতা কলমে অগ্রগতি প্রতিবেদন তৈরি করছে পাউবো। যা বাস্তবের সাথে মিল নেই। নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও বাঁধ নির্মাণ অসম্পূর্ণ থাকায় বোরো ফসলের সুরক্ষা নিয়ে শঙ্কায় জেলার শতাধিক হাওরের তিন লাখ কৃষক। কৃষকরা জানিয়েছেন, পাহাড়ি ঢল কিংবা অতিবৃষ্টিতে অকাল বন্যা দেখা দিলে নদ-নদী উপচে হাওরে পানি প্রবেশ করতে পারে। এতে অসময়েই ফসলডুবির আশঙ্কায় রয়েছেন তারা। অবিলম্বে বাঁধের কাজ শতভাগ শেষ করার দাবি জানিয়েছেন হাওরপাড়ের কৃষকরা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ৫৩ হাওরে ১২৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫৮৮ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ করছে ৬৮৭টি পিআইসি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট বাঁধের ৮২ ভাগ শেষ করার দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে সরেজমিনে জেলার দিরাই, শাল্লা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ, শান্তিগঞ্জের বিভিন্ন হাওরের বাঁধের কাজ পরিদর্শন করে পাউবো’র এমন দাবির সাথে মিল পাওয়া যায়নি। এখনো অনেক বাঁধে মাটি ফেলার কাজ বাকি। অসম্পূর্ণ রয়েছে ক্লোজার কিংবা ভাঙ্গার মাটি ভরাটের কাজ। বাঁধের কমপেকশন ও দুরমুজের কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁধে চাটাই ও বস্তা ফেলার কাজ বাকি। এখনো বাঁধে লাগানো হয়নি ঘাস। কৃষকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাবে না। পুরোপুরি কাজ শেষ করতে আরও মাস খানেক সময় লাগতে পারে।
তাহিরপুর মাটিয়ান হাওরের কৃষক আব্দুর রব বলেন, মাটিয়ান হাওরে কিছুদিন হলো কাজ শুরু হয়েছে। এখনো বাঁধে মাটি ফেলা হচ্ছে। বাঁধে দুরমুজ হয়নি। বৃষ্টি আসলে মাটি ধুয়ে যাবে। কোনো বাঁধেই ঘাস লাগানো হয়নি।
শাল্লা উপজেলার ছায়ার হাওরের কৃষক পরিমল কান্তি বলেন, বাঁধের কাজ ঢিমেতালে হচ্ছে। যেভাবে কাজ হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যাবে না। এতে ফসল ঝুঁকিতে রয়েছে। নদীতে পানি আসলে হাওরে পানি প্রবেশ করবে। এদিকে হাওর বাঁচাও আন্দোলনের দাবি জেলাব্যাপী বাঁধের কাজ ৫০ ভাগ হয়নি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন বলেন, পানি উন্নয়ন বোর্ড বিগত সময়ের মতো এবারও খাতা-কলমে বাঁধের কাজ করছেন। তারা মুখে বলছেন কাজ শেষ আর বাস্তবে অর্ধেকও হয়নি। বাঁধে মাটি ফেললেই কাজ শেষ হয় না। বাঁধ টেকসই না করতে পারলে পানির প্রথম ধাক্কায় বাঁধ ভেঙে হাওরডুবি হবে। সরকার এতো বরাদ্দ দেয়ার পরও বাঁধ ভেঙে হাওরডুবির ঘটনা ঘটলে এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকে নিতে হবে।

নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ইতোমধ্যেই ৮২ ভাগ কাজ শেষ। আশা করছি বাকি ১০ দিনে শতভাগ সম্পন্ন করা যাবে। অন্যান্য সময়ের চেয়ে এবার বাঁধের কাজ ভালো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ