সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দিরাইয়ে বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন
দিরাইয়ে বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক
সামছুল ইসলাম সরদার :: একফসলী বৈশাখী ধানের এলাকা হিসেবে পরিচিত হাওরপাড়ের দিরাই উপজেলা। প্রায় ৯০ ভাগ মানুষের জীবন-জীবিকার অবলম্বন এই বোরোধান। প্রতি বছর হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে সরকার প্রচুর অর্থ বরাদ্দ দিলেও কোনো বছরই সরকারের বেঁধে দেওয়া ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হয়নি। অবশ্য সে জন্য পিআইসি গঠন, সরকার দলীয় লোকদের প্রশাসনে প্রভাববিস্তারকে অনেকটা দায়ি করা হতো। এবছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করায় পিআইসি নিয়ে গুরুতর অভিযোগ না থাকলেও অধিকাংশ বাঁধের মাটি কাটার কাজ শেষ না হওয়ার হাওরপাড়ের কৃষকরা শঙ্কিত রয়েছেন। দিরাই উপজেলার চাপতি, বরাম ও উদগল হাওরপাড়ের কৃষকদের সাথে কথা বললে তারা সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাঁধের শেষ হওয়া নিয়ে শঙ্কার কথা জানান। চাপতি হাওরপাড়ের কৃষক হেলাল আহমেদ বলেন, সরকারের বেঁধে দেওয়া সময় আরমাত্র ১০ দিন বাকি থাকলেও আমাদের হাওরের অধিকাংশ বাঁধের মাটির কাজ এখনো শেষ হয়নি। এখন কোনদিন ঘাস লাগাবেন? এর আগে কোন বছরই সরকারের বেঁধে দেওয়া সময়ে বাঁধ মেরামত কাজ শেষ হয়নি। প্রতি বছর বিভিন্ন অজুহাতে সময় বাড়ানো হয়। সে সময় আমরা পিআইসি নিয়ে সরকার দলীয় প্রভাব ও স্বজনপ্রীতিকে দায়ী করতাম। এবার অন্তর্বর্তী সরকারের কাছে হাও বাসীর আবেদন যাতে সময়মতো বাঁধ মেরামত কাজ শেষ হয়। দিরাই উপজেলা বাঁধ মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, ৪৬টি পিআইসির মাটির কাজ শেষ। ৫৬ টিতে কাজ চলমান, অধিকাংশ বাঁধের মাটির কাজ শেষের দিকে। ৯টি পিআইসিতে ঘাস লাগানোর কাজ চলছে। তিনি বলেন প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আমরা আশাবাদী সরকারের বেঁধে দেওয়া সময়ে সকল বাঁধের কাজ শেষ হবে। তিনি আরও বলেন, আমরা কাজ বুঝিয়ে দেওয়ার দিন সকল পিইসি সভাপতি স¤পাদকদের বলে দিয়েছি সময় মতো কাজ শেষ করতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন