সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সুনামগঞ্জ-সিলেট সড়ক

২০ ফেব্রুয়ারি থেকে শ্রমিকদের কর্মবিরতির ডাক

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন
২০ ফেব্রুয়ারি থেকে শ্রমিকদের কর্মবিরতির ডাক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচল করতে না দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আগামীকাল ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে শহরের মল্লিকপুরস্থ বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই কর্মসূচির ডাক দেন শ্রমিক পরিবহনের নেতৃবৃন্দ। মানববন্ধনে পরিবহন শ্রমিকরা জানান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসিবাস ক্রয় করা হয়। শ্রমিকদের ক্রয়কৃত এসি বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাঁধা প্রদান করে জেলা বাস মালিক সমিতি। বাস চলাচলে অনুমতি পেতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দিয়ে আসলেও উপেক্ষিত থাকছে দাবিটি। ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলে অনুমতি না দিলেও পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলার ছয়টি পরিবহন সংগঠন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ স¤পাদক নূরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ স¤পাদক আব্দুল খালিক প্রমুখ। এ ব্যাপারে সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতি সাধারণ স¤পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আমাদের চারটি সংগঠন নিয়ে একটি ব্যানারে বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির ‘নিলাদ্রি বাস’ চলছে। এখন তারা হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আমাদের বাসের নামে তারা বাস চালাবে কিভাবে? আমরা সব নেতাকর্মী বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ