সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির

অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৯:২৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৯:২৭:১৬ পূর্বাহ্ন
অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা
স্টাফ রিপোর্টার :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৪ আসনে (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করার দাবি জানিয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলা সুরমা ইউনিয়নের ৩নং ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এই সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাই মেম্বারের সভাপতিত্বে ও সুজন মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবাজ আলী, লিটন মিয়া, জহুর মিয়া, শাহজাহান মিয়া, আরব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। জাহাঙ্গীরনগর ইউনিয়নে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন গ্রামের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, বিগত সময়ে অ্যাড. নূরুল হক নূরুলের নেতৃত্বেই বিএনপি সুসংগঠিত ছিল। আওয়ামী ফ্যাসিস্ট আমলে নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে সুনামগঞ্জের বিএনপির সকল কার্যক্রম পরিচালিত হয়েছে। রাজপথে তাঁর দক্ষ নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। দুঃসময়ে নূরুল ইসলাম নূরুল ছিলেন তৃণমূলের আস্থার প্রতীক। তাঁর মতো যোগ্য নেতাকে সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনীত করলে ধানের বিজয় সুনিশ্চিত হবে। একই সাথে দল আরও শক্তিশালী হবে। ধারাবাহিক কার্যক্রমের আওতায় সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলায় সকল ইউনিয়ন ও ওয়ার্ডে প্রচার সভা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম রাজু।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স