সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

শিক্ষকের মারধরে ছাত্র আহত

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৯:৩০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৯:৩০:৪৮ পূর্বাহ্ন
শিক্ষকের মারধরে ছাত্র আহত
ছাতক প্রতিনিধি :: ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মারধরে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত দশম শ্রেণির ছাত্র সামিউল ছাতক পৌর শহরের লেবারপাড়া মহল্লার আরশ আলীর পুত্র। তাকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। জানাগেছে, বুধবার বেলা ১২টার দিকে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ে কোচিং ক্লাস চলাকালে সামিউল বাইরে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিন ছাত্র সামিউলের মাথায় আঘাত করেন। এ বিষয়ে এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রাসেল মাহমুদের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি শুনেছেন। প্রধান শিক্ষক ছাত্রকে মারপিট করে হাসপাতালে নেয়ার মতো ঘটনাটি অশোভনীয়। এ ব্যাপারে আহত ছাত্রের পিতা আরশ আলী জানান, তার পুত্রকে অযথা মারপিট করে আহত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিন। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ