সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

পাউবোর বিরুদ্ধে ‘কলমে মাটি কাটা’র অভিযোগের তদন্ত হোক

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৯:৫১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৯:৫১:৫৬ পূর্বাহ্ন
পাউবোর বিরুদ্ধে ‘কলমে মাটি কাটা’র অভিযোগের তদন্ত হোক
গণমাধ্যমে এইমর্মে সংবাদ প্রকাশিত হয়েছে যে, এবারও হাওরের মাটি কলমেই কাটছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, পাউবো (পানি উন্নয়ন বোর্ড)-এর দাবি ইতোমধ্যে বাঁধের কাজ ৮২ ভাগ শেষ হয়েছে। তাদের এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে হাওর বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে। সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, এখনো বাঁধের কাজ অর্ধেক বাকি আছে। তাদের অভিযোগ, খাতা কলমে অগ্রগতিমূলক প্রতিবেদন তৈরি করছে পাউবো, যে-প্রতিবেদনের বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। প্রশ্ন হলো, এই অমিলের অনুসন্ধান এবং অনুসন্ধান শেষে প্রকৃত সত্য উদঘাটন করা এবং তার পরিপ্রেক্ষিতে প্রতিকার করবে কে? আর যদি প্রতিকার করা না যায়, পাউবো’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্য-মিথ্যা যাচাই করে মীমাংসায় উপনীত হওয়া না যায়, তবে অভিজ্ঞমহলের ধারণা অন্তর্বর্তী সরকারের মর্যাদা অক্ষুণœ থাকবে না এবং সরকারের প্রতিশ্রুতি পালনে ব্যত্যয় ঘটবে। অভিজ্ঞমহলের ধারণা, ২০১৭ সালের শতভাগ ফসলডুবির প্রলয়ঙ্করী বিপর্যয়ের পরের বছর জেলা প্রশাসকের প্রচেষ্টায় যেমন হাওরের ফসলরক্ষা বাঁধে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়েছিল এবারÑ সময় প্রায় শেষ হয়ে এসেছেÑ তাই জেলা প্রশাসক তৎপর হলে তেমনটা করা সম্ভব না হলেও অন্তত ‘কলমে মাটি কাটা’র অভিযোগটির একটি যুক্তিসম্মত সুরাহা তিনি করতে পারবেন। হাওরবাসী চান না প্রতি বছর পাউবো কলমে মাটি কেটে, অর্থাৎ বাস্তবে মাটি না কেটেও মাটি কাটার নামে অর্থ আত্মসাতের কারবার চালিয়ে যাক। জেলা প্রশাসকের পক্ষ থেকে পাউবোর বিরুদ্ধে ‘কলমে মাটি কাটা’র অভিযোগের তদন্ত করে সত্য-মিথ্যা নির্ণয় করে বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা এই দাবি করছি হাওরবাসীর পক্ষ থেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স