সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৯:৫৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৯:৫৩:১৭ পূর্বাহ্ন
পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: গণঅভ্যুত্থানে আহত-নিহতদের ক্ষতিপূরণ ও গণহত্যার বিচারসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলফাত স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলী আসগরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ স¤পাদক আব্দুল বারী’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন, সাংগঠনিক স¤পাদক সুয়েব আহমেদ, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোশাহিদ মিল্টন, গণঅধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী, যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাহিদ আলী প্রমুখ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতা জীবন দিয়েছেন। স্বৈরাচার পতনের মাধ্যমে আন্দোলন সফল হয়েছে। কিন্তু আন্দোলনের সময় যারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছিল এমন অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বক্তারা তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার দাবি জানান। তাদের ৫ দফা দাবিগুলো হলো: ১. জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা। ২. জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ৩. গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মানে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ৪. ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করে স¤পদ বাজেয়াপ্ত করা। ৫. বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সংঘটিত গুম-খুন ও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ভুয়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স