সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ১০:১২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ১০:১৬:৩৬ পূর্বাহ্ন
বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে
সুনামকণ্ঠ ডেস্ক ::
জাতীয় সংসদ ভবনের এলডি হলসহ মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় দপ্তর এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে অবহিত করে এরই মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠি বর্ধিত সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দপ্তর। এই চিঠিতে বলা হয়েছে- ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় রাজধানীর পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে সকাল ১০টায় থেকে দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি থেকে নয়াপল্টনের কার্যালয় থেকে নেতৃবৃন্দকে কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। আমন্ত্রিত অতিথি যাঁরা বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন, তাঁদের নাম, পদবিসহ এক কপি স্ট্যাম্প সাইজ ছবি ২২ ফেব্রুয়ারির মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে দলের পক্ষ থেকে। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা হয়েছিল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ জানান, দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত হয়েছে। সভার বাস্তবায়ন কমিটি প্রস্তুতির কাজ করছে। বিএনপির বর্ধিত সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সপাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবেরা থাকবেন। এ ছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য যাঁরা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন, তাঁরাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন