সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সুনামগঞ্জে শুরু হলো ৫ দিনব্যাপী বইমেলা

বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২১-০২-২০২৫ ০৭:১২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ০৭:১৩:৫৫ অপরাহ্ন
বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) বিকালে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক। বইমেলায় বইয়ের মাধ্যমে জ্ঞানের বিনিময় ঘটে। বইমেলা মানে শুধু বই কেনা-বেচার স্থান নয়, বরং বুদ্ধিবৃত্তিক আলোচনার মিলনমেলা। তিনি বলেন, ‘বই পড়ার মধ্যে দিয়ে সুনাগরিক তৈরি হয়, পৃথিবীর উন্নয়ন ঘটে, সমাজের শান্তি শৃঙ্খলা সুন্দর ভাবে রক্ষা করা যায় আর মূলত এগুলোই হলো বই পড়ার উদ্দেশ্য। বই পড়লে সবচেয়ে বড় যে লাভটা হয় তা হলো নতুন-নতুন জ্ঞানের তৈরি হয়। প্রত্যেকটা ক্ষেত্রে নতুন-নতুন প্রশ্ন তৈরি হয়, যে এই বিষয়টি তো আমি এই বইয়ে একরকম পড়েছি এই বইয়ে তিনি আরেকরকম লিখলেন কেন? এই যে প্রশ্ন করার একটা প্রবনতা তৈরি হয় তা শিশুদের মেধা বিকাশে সহযোগী হয়। শিশুদের ক্রিয়াশীল ও উদ্ভাবনশীল হতে সহযোগিতা করে এর মধ্য দিয়ে পৃথিবীতে বৈজ্ঞানিকেরা তৈরি হয়। এজন্য সবাইকে বেশি বেশি করে বই পড়তে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি কবি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক এডভোকেট খলিল রহমান, সহসাধারণ সম্পাদক দেওয়ানা গিয়াস চৌধুরী, এআর জুয়েল, কোষাধ্যক্ষ মাহবুবুল হাসান শাহীন, সদস্য মো. শাহীনুর রহমান, এডভোকেট এনাম আহমদ প্রমূখ। বই মেলায় দেশের স্বনামধন্য বই প্রকাশনী সংস্থার স্টল রয়েছে। বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি থাকছে শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।

এছাড়াও, তরুণ প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধকরণ এবং লেখক-পাঠক সমাবেশের আয়োজন করা হয়েছে। বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ