সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
আঞ্চলিক পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

৫৩তম আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় আরিফ প্রথম স্থানে বিজয়ী

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৮:৪৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৮:৪৮:৩৬ অপরাহ্ন
৫৩তম আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় আরিফ প্রথম স্থানে বিজয়ী
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
আঞ্চলিক পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শরীফ আহমদ ৪শ মিটার দৌড়ে প্রথম স্থান হয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও ১শ মিটার দৌড় ও গোলক নিক্ষেপে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শরীফ আহমদ। প্রথমে গত ৬ ফেব্রুয়ারী উপজেলা, ৯ ফেব্রুয়ারী জেলা, ১৩ ফেব্রুয়ারী উপঅঞ্চল ও পরবর্তীতে গত ২০ ফেব্রুয়ারী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অঞ্চল পর্যায় ভিত্তিক বিভিন্ন দলের সাথে খেলে এই বিজয় অর্জন করেন শরীফ আহমদ।
বিজয়ী শরীফ আহমদ জানান, আমার লক্ষ ছিল আমি বিজয়ী হয়ে আমার স্কুলের সম্মান বয়ে আনবো। এ বিজয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের প্রতি।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, শরীফ আহমদ আমাদের স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিজ জেলা, বিভাগ ছাড়িয়ে অঞ্চল পর্যায়ে দৌড়ে প্রথম স্থান ও অন্য দুটি ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের জামালগঞ্জ উপজেলা ও বিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে। ভবিষ্যতে আমার বিদ্যালয়ের ছাত্ররা আরো ভালো করবে বলে আমার বিশ্বাস। শরীফ আহমদ জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে উপজেলার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার