সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
সভাপতি মাও. ইমাম উদ্দিন, সম্পাদক মাও. আখতার হোসাইন

খেলাফত মজলিসের জেলা কমিটি গঠন

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ১১:০৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ১১:১১:১০ অপরাহ্ন
খেলাফত মজলিসের জেলা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ::
খেলাফত মজলিসের দ্বি-বার্ষিক শুরা অধিবেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়ূব বখত জগলুল মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে দারসে কুরআন, শাখার বার্ষিক রিপোর্ট পেশ, পর্যালোচনা, দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।
পরে শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৫-২০২৬ইং দ্বি-বার্ষিক মেয়াদে জেলা কমিটিতে সভাপতি পদে পুনঃনির্বাচিত হন মাওলানা ইমাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন মাওলানা আখতার হোসাইন। এসময় প্রধান অতিথি মাওলানা শামসুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে নির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।
সভার শুরুতে দারসে কুরআন পেশ করেন জেলা সহ-সভাপতি মাওলানা খলিল আহমদ।
নবনির্বাচিত জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, মো. মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ, মাওলানা নূরুল হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন (অতিরিক্ত বায়তুলমাল বিভাগ), মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু (অতিরিক্ত অফিস বিভাগ), মাওলানা আখতার হুসাইন আতিক (অতিরিক্ত প্রচার বিভাগ), সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক শুকুর আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক কাজী মাওলানা বদরুল আলম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, সহ অফিস সম্পাদক মাওলানা আতাউল হক, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, মহিলা বিষয়ক সম্পাদিকা দিলরুবা মোহন, নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম জামালগঞ্জী, মাওলানা আবুল হাসনাত, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মঈনুল হক, সৈয়দ রেজাউল হক, মাওলানা জহিরুল ইসলাম, হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা জসিম উদ্দিন, হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন