সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:২৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:২৬:০১ পূর্বাহ্ন
বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) বিকেলে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক। বইমেলায় বইয়ের মাধ্যমে জ্ঞানের বিনিময় ঘটে। বইমেলা মানে শুধু বই কেনা-বেচার স্থান নয়, বরং বুদ্ধিবৃত্তিক আলোচনার মিলনমেলা। তিনি বলেন, বই পড়ার মধ্য দিয়ে সুনাগরিক তৈরি হয়, পৃথিবীর উন্নয়ন ঘটে, সমাজের শান্তি-শৃঙ্খলা সুন্দরভাবে রক্ষা করা যায়। আর মূলত এগুলোই হলো বই পড়ার উদ্দেশ্য। বই পড়লে সবচেয়ে বড় যে লাভটা হয় তা হলো নতুন-নতুন জ্ঞানের তৈরি হয়। প্রত্যেকটা ক্ষেত্রে নতুন-নতুন প্রশ্ন তৈরি হয়, যে এই বিষয়টি তো আমি এই বইয়ে একরকম পড়েছি এই বইয়ে তিনি আরেক রকম লিখলেন কেন? এই যে প্রশ্ন করার একটা প্রবণতা তৈরি হয় তা শিশুদের মেধা বিকাশে সহযোগী হয়। শিশুদের ক্রিয়াশীল ও উদ্ভাবনশীল হতে সহযোগিতা করে এর মধ্য দিয়ে পৃথিবীতে বৈজ্ঞানিকেরা তৈরি হয়। এজন্য সবাইকে বেশি বেশি করে বই পড়তে হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি কবি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক এডভোকেট খলিল রহমান, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, এআর জুয়েল, কোষাধ্যক্ষ মাহবুবুল হাসান শাহীন, সদস্য মো. শাহীনুর রহমান, এডভোকেট এনাম আহমদ প্রমুখ। বইমেলায় দেশের স্বনামধন্য বই প্রকাশনী সংস্থার স্টল রয়েছে। বিভিন্ন ধরনের বইয়ের পাশাপাশি থাকছে শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এছাড়াও, তরুণ প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধকরণ এবং লেখক-পাঠক সমাবেশের আয়োজন করা হয়েছে। বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি