সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬ যুগেও তাহিরপুরে নির্মাণ হয়নি শহীদ মিনার

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:৩১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:৩১:১১ পূর্বাহ্ন
৬ যুগেও তাহিরপুরে নির্মাণ হয়নি শহীদ মিনার
স্টাফ রিপোর্টার :: ভাষা আন্দোলনের ৬ যুগ পার হলেও তাহিরপুর উপজেলায় তৈরি করা হয়নি শহীদ মিনার। শুধু তাই নয়, উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানেও নেই শহীদ মিনার। সে কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে কলাগাছ কেউবা চেয়ার দিয়ে শহীদ মিনার তৈরি করে পালন করে জাতীয় দিবসগুলো। তবে উপজেলা সদরের বাজারে পাশে একটি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযোদ্ধা সংসদসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ ২১ ফেব্রুয়ারিসহ জাতীয় দিবসে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, নিম্ন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২১টি, ৬টি আলিয়া মাদ্রাসা, ২টি ডিগ্রি কলেজ রয়েছে। এর মধ্যে ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি ডিগ্রি কলেজে শহীদ মিনার থাকলেও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজও শহীদ মিনার নির্মাণ করা হয়নি। আর কোনো পদক্ষেপ গ্রহণও করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাহিরপুর বাজারের ব্যবসায়ী সাদেক আলী জানান, ভাষা আন্দোলনের ৬ যুগ পার হলেও আজও ভাষা আন্দোলনের শহীদের সম্মানে একটি শহীদ মিনার তৈরি করা হয়নি এই উপজেলায়। তা খুবই দুঃখজনক। সে কারণে বাজারে প্রবেশ মুখে স্মৃতিসৌধেই ২১ ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানানো হয়। মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করা হলে নিজ নিজ প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ জাতীয় দিবসগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারতাম কিন্তু শহীদ মিনার না থাকায় উপজেলা সদরের বাজারে পাশে স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা জানান, মাতৃভাষার জন্য শহীদদের আত্মত্যাগ ও মর্যাদা অক্ষুণœ রাখতে ও আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে এবং শহদীদের কৃতিত্ব স্মরণীয় করে রাখতে শহীদ মিনার তৈরি করা খুবই প্রয়োজন। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কামরুজ্জামান শেখ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের ব্যাপারে কোন নির্দেশনা নেই। তবে প্রত্যেকটা বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের শহীদের কথা মনে রাখবে আর তার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, উপজেলা সদরে শহীদ মিনার নেই তবে শহীদ মিনার স্থাপনের পরিকল্পনা অনুযায়ী জায়গাও নির্ধারণ করা রয়েছে। খুব দ্রুতই কাজ শুরু করা হবে বলে আশা করছি। আর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান শহীদদের স্মরণে ও সম্মানে শহীদ মিনার তৈরি করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবো, যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি