সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:৩৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:৩৯:২১ পূর্বাহ্ন
বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
স্টাফ রিপোর্টার :: সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যাঁরা অকাতরে বিলিয়ে দিয়েছিলেন প্রাণ সেসব সাহসী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে নামে মানুষের ঢল। প্রথম প্রহরেই মানুষের পুষ্পশ্রদ্ধায় শহীদ মিনারের বেদীমূল ঢেকে যায় ফুলে ফুলে। রাত ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। ভোরে প্রভাতফেরি ও সকালেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। একুশের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এর পরপরই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরসমূহ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ। এছাড়া সুনামগঞ্জের উপজেলাগুলোতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স