সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:৪২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:৪২:১২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের দ্বি-বার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের দ্বি-বার্ষিক সম্মেলন, নব-নির্বাচিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা স¤পন্ন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুপুর ১২টায় গণপাঠাগারের সভাপতি কবি, প্রাবন্ধিক ও গবেষক শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে পাঠাগারের সাংগঠনিক স¤পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সাবেক সাধারণ স¤পাদক, কালচার বাংলার চেয়ারম্যান রাহমান তৈয়ব। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের বিশিষ্ট ছড়াকার, বাচিকশিল্পী ও সংগঠক ইয়াকুব বখত বাহলুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়াবাজার ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক দুলাল মিয়া, জামালগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি নুরুল হক, মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি অজয় রায়, পর্তুগাল প্রবাসী টিপু সুলতান রুয়েল, সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি কবি ও কলামিস্ট রেজাউল করিম কাপ্তান, জাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি সহিদ মিয়া, প্রভাষক মামুন আহমদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবু সঈদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সহ-সভাপতি কবি ও শিক্ষক সাজাউর রহমান, নব নির্বাচিত সাধারণ স¤পাদক ওবায়দুল মুন্সী, পাঠাগারের সদস্য নজরুল ইসলাম, সাংস্কৃতিক স¤পাদক (অবসরপ্রাপ্ত) সার্জেন্ট জিয়াউর রহমান, কবি গিলেমান, কবি একরামুল হক সেলিম, সহ-সাধারণ স¤পাদক ছালিক সুমন, মহিলা স¤পাদিকা এনিমা জাহান, এসআই আকিক প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, সাহিত্য জাতির আয়না। একটি দেশের শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য সবকিছু উঠে আসে সাহিত্যে। সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার সুনামগঞ্জে ভালো পাঠক তৈরির পাশাপাশি ভালো লেখক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল হক, জসীম উদ্দিন, কবি ও গীতিকার মাজহারুল ইসলাম, আদিল আরমান, মারুফ হক তামিম, সালমান আহমদ ফার্সী, ডিএইচ নবীন প্রমুখ। আলোচনা সভা শেষে সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সাহিত্যে অবদান রাখার জন্য বিশিষ্ট ছড়াকার ও বাচিকশিল্পী ইয়াকুব বখত বাহলুল এবং মানবাধিকার কর্মী ও সাংবাদিক আবু সঈদকে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক