সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:৫৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:৫৫:৩৪ পূর্বাহ্ন
তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে গুরুতর আহত সাত্তার মিয়া (৩৫) মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। এছাড়া আশিক মিয়া (৩৫), জাফর আলী (৩০), ফজিল হক (২৬)সহ দু’পক্ষের আহতদের সুনামগঞ্জ ও তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে মঞ্জুর আলী (৫০) ও আশিক মিয়ার (৩৫) মধ্যে একাধিক বার হাতাহাতি ও বিচার শালিস হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। শনিবার সকালে সাত্তার মিয়া স¤পত্তির বিষয়টি সমাধান করার উদ্দেশ্যে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়িতে আসেন। এনিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাত্তার মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। এই খবর পেয়ে সাত্তার মিয়ার লোকজন এগিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে তাহিরপুর থানা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী