সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে : মিজানুর রহমান চৌধুরী

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:০১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:০১:৪৬ পূর্বাহ্ন
তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে : মিজানুর রহমান চৌধুরী
দোয়ারাবাজার প্রতিনিধি :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পাতানো নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। সেই অন্যায় এবং প্রতারণার কারণেই আজকে দেশ ছেড়ে পালিয়েছে। খুনী হাসিনা এতেই ক্ষান্ত হয়নি দেশ থেকে পালিয়ে গিয়ে এখন নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরাচারি ও তার দোসরদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বাংলাবাজারে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য মজিবুর রহমান রনি’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা বিএনপির ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, ছাতক উপজেলা বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, এরশাদুর রহমান এরশাদ, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক এম এ মোতালিব ভুঁইয়া, যুবদল নেতা আব্দুল মনাফ, আনিছ মিয়া, জমশেদ মিয়া প্রমুখ। সমাবেশ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ