সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৮তম জন্মদিন পালন

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:০৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:০৭:১১ পূর্বাহ্ন
লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৮তম জন্মদিন পালন
স্টাফ রিপোর্টার :: স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে স্কাউটস কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কাউটস অফিস হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টর মো. নাহিদ নিয়াজ শিশির। আরও বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাবেক সহ সভাপতি ধূর্জটি কুমার বসু, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাঘদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, জেলা স্কাউটসের সহ সভাপতি মৃদুল চন্দ তালুকদার, কমিশনার কাননবন্ধু রায়, সাধারণ স¤পাদক শেখ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সত্তার, সদর উপজেলা স্কাউটসের কমিশনার নাসরিন আক্তার খানম, অ্যাড. আনিসুজ্জামান শামীম, স্কাউটস ব্যক্তিত্ব কোহিনূর বেগম, সাবেক সাধারণ স¤পাদক নুরুল আনোয়ারা ফেরদৌস, সাবেক কোষাধ্যক্ষ আবুল কাশেম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার লিটন চন্দ্র সরকার, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের ইউনিট লিডার লুৎফুর রহমান। এসময় বক্তারা বলেন, স্কাউটস শিক্ষার্থীদের জন্য ভালো একটি উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থী স্কাউটসের সাথে জড়িত থাকা প্রয়োজন। স্কাউটসের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল