সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান

জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:১৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:১৩:৩০ পূর্বাহ্ন
জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন
জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৩ইং ও ২০২৩-২৪ইং বছরের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি গঠন করা হয়। সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন প্রধান কার্যালয়ে গত ৬ ফেব্রুয়ারি এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক মো. আব্দুল মুকিত জাকারিয়া, সদস্য সচিব মো. সাহাব উদ্দিন, সদস্য জাকারিয়া আহমদ, মো. নিজাম উদ্দিন ও সলিল বরণ দাশ। আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন জটিলতা নিরসন এবং এসোসিয়েশনের আরো বিবিধ সমস্যা সমাধান করে একটি সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব দেয়া হয়। দায়িত্বপ্রাপ্তির পর আহ্বায়ক কমিটির প্রধান মো. আব্দুল মুকিত জাকারিয়া এসোসিয়েশনের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পরিচালনার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এছাড়া জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের গঠনতন্ত্র ধারা নং ৫-ক অনুযায়ী একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে