সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপি’র দুই’পক্ষের হাতাহাতি

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:১৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৯:২৫:১৯ অপরাহ্ন
শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপি’র দুই’পক্ষের হাতাহাতি
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করতে যান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, জামালগঞ্জ থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন, জামালগঞ্জ প্রেসক্লাব, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন থেকে দায়িত্বে থাকা সঞ্চালক তার হ্যান্ড মাইকে প্রথমে শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলা প্রশাসনের নাম ঘোষণা করেন। এরপরই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের জন্য বলা হয়। প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ঘোষণা করলে শহীদ মিনারে ফুল নিয়ে যান উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ কর্মীরা। এসময় হঠাৎ করে হট্টগোল সৃষ্টি হয়। এতে মুহূর্তেই দু’পক্ষের হাতাহাতি-মারামারি শুরু হয়। এতে নয়াহালট গ্রামের মৃত তহুর মিয়ার ছেলে ফারহান আলম আহত হন। তার মাথায় গুরুতর আঘাত লাগে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, এরকম জাতীয় একটি দিবসে শহীদ মিনারে অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তার সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি শুরু হয়। পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান