সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
কর্মশালায় বিশেষজ্ঞদের মতামত

উচ্চ রক্তচাপ মোকাবেলায় বাজেট বৃদ্ধি জরুরি

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:২৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:২৪:৫৯ পূর্বাহ্ন
উচ্চ রক্তচাপ মোকাবেলায় বাজেট বৃদ্ধি জরুরি
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এই রোগের প্রকোপ কমাতে সরকার ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেছে। তবে উচ্চ রক্তচাপ এবং অন্যান্য অসংক্রামক রোগের কার্যকর প্রতিরোধ ও চিকিৎসা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে টেকসই ও পর্যাপ্ত অর্থায়ন জরুরি। এই প্রসঙ্গে শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে আয়োজিত ‘উচ্চ রক্তচাপ মোকাবেলায় বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা : বাংলাদেশ প্রেক্ষিত’ সাংবাদিক কর্মশালায় বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) -এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সিলেট বিভাগের ৪৭ জন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ শীর্ষে রয়েছে। এসব রোগই দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী। কিন্তু এ রোগগুলো মোকাবেলায় স্বাস্থ্যখাতে বরাদ্দকৃত বাজেটের মাত্র ৪.২ শতাংশ ব্যবহার করা হয়, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওষুধ সরবরাহ নিশ্চিত করাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ। দেশটি প্রাথমিক স্বাস্থ্যসেবায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অঙ্গীকারবদ্ধ হলেও বাজেট বরাদ্দ ও এর কার্যকর ব্যবহারে ঘাটতি রয়েছে। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম এবং কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা। বক্তারা উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ মোকাবেলায় স্বাস্থ্য বাজেট বাড়ানোর পাশাপাশি কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ