সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:২১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:০৫:১৬ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: গত ২২ ফেব্রুয়ারি শনিবার জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামে কাজী সোহেল মিয়ার বাড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৮৩ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এদের মধ্যে বাছাইকৃত ৩২ জন অসচ্ছল দরিদ্র ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন উন্নত প্রযুক্তিতে কৃত্রিম ল্যান্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন সম্পন্ন করার পর সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর অভিভাবক সকলেই জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, ডাচ্-বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সারাদেশের ন্যায় সুনামগঞ্জের সকল উপজেলার দরিদ্র চক্ষু রোগীদেরকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ঠোঁট কাটা রোগীদের চিকিৎসা সেবাসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রমগুলো বাস্তাবয়নে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন, সুনামগঞ্জের আলোকিত মানুষ এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র এমডি মহোদয় আবুল কাশেম মোহাম্মদ শিরিন। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে, স্যারের এই যুগান্তকারী অবদান গ্রামীণ জনপদের অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সুদৃঢ় ভূমিকা রাখছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মো. মশিউর রহমান এবং ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড একাউন্টস শ্যামল চন্দ্র তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার