সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

রিকশাচালকদের ৭২ ঘণ্টার আলটিমেটাম

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ১২:০৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ১২:০৮:৫১ পূর্বাহ্ন
রিকশাচালকদের ৭২ ঘণ্টার আলটিমেটাম
সুনামকণ্ঠ ডেস্ক :: রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন পায়ে চালিত রিকশাচালকরা। পরে তারা অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন। এর আগে সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিকশাচালকরা। এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘অবৈধ অটোরিকশা চলতে দেওয়া হবে না’, ‘চলবে না চলবে না অটোরিকশা চলবে না’, ‘বাংলাদেশে বৈষম্য মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্যাডেলচালিত রিকশাচালকরা। দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ মোড় ছেড়ে দেওয়ার সময় বিক্ষোভরত রিকশাচালকরা বলেন, আগে প্রধান সড়কে অটোরিকশা চলতো না। কিন্তু এখন রাস্তায় অটোরিকশা চলার কারণে আমরা কোনও ভাড়া পাচ্ছি না। আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। তাদের এটা করার জন্য আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। রিকশাচালকরা আরও বলেন, ভাড়া না পেলে আমাদের সংসার কীভাবে চলবে। আমরা তো নিয়ম মেনে কষ্ট করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু ব্যাটারিচালিত রিকশাওয়ালারা কোনও নিয়মনীতির তোয়াক্কা করে না। আমরা চাই সরকার আগের মতো নিয়ম করুক। শাহবাগ মোড়ে সোমবার বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করেন রিকশাচালকরা। এ সময় তারা রাজধানীর রাস্তায় ব্যাটারি/মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ সাত দফা দাবি জানান। রিকশাচালকদের দাবিগুলো হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশার মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স দিতে হবে; অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিক্যাল চিকিৎসা দিতে হবে; ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ