সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

‘সুনামগঞ্জ হেল্পলাইন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:৪৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১২:৪৮:১৮ পূর্বাহ্ন
‘সুনামগঞ্জ হেল্পলাইন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
স্টাফ রিপোর্টার :: জনসচেতনতা তৈরি ও স্বেচ্ছায় রক্তদানের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এবং রক্তদানের কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে দিতে ধর্মপাশায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রী কলেজে ‘সুনামগঞ্জ হেল্পলাইন’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আয়োজকরা জানান, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন এই স্লোগান নিয়ে রক্তদানকে উৎসাহিত করতে তাদের এই আয়োজন। তারা বলেন, সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এজন্য প্রয়োজন রক্তের গ্রুপ নির্ণয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ হেল্পলাইন’র এডমিন আফজাল হোসেন (ফজল), মডারেটর তরিকুল ইসলাম, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ সরকার, ডা. মেহেদী হাসান, হীরা মানিক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স