সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্রকে হামলার ঘটনায় গ্রেফতার ১

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০১:৫৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০২:০০:১০ অপরাহ্ন
পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্রকে হামলার ঘটনায় গ্রেফতার ১ গ্রেফতারকৃত মামলার প্রধান আসামী মোজাম্মেল খাঁন। ছবি: সুনামকন্ঠ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক কলেজ পড়ুয়া ছাত্রের উপর হামলার ঘটনা ঘটেছে।
এতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে উপজেলার ছাত্র প্রতিনিধিদের মধ্যে। পরে ওই হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত মোজাম্মেল খাঁন নামের একজনকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
মামলার এজাহারে জানাযায়, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সেলিমগঞ্জ বাজার থেকে শান্তিপুর গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন এনায়েত কবীর খাঁনের ছেলে জামালগঞ্জ ডিগ্রী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র আবতাহিনুর খাঁন (২৪)। গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আবতাহিনুরের পরিবারের সাথে পূর্ব শত্রুতা ছিল একই গ্রামের মোজাম্মেল খাঁনের পরিবারের।
এরই জেরে আবতাহিনুরের উপর হামলার পরিকল্পনা করে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওঁৎ পেতে থাকে মোজাম্মেল খাঁন ও তার দলবল। পরে আবতাহিনুর খাঁন বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষ আমিরুল ইসলামের বাড়ির সামনে আসা মাত্রই ১৫/২০ জন রড, শাবল ও লাঠিসোটা নিয়ে তার পথ গতিরোধ করেন। এসময় পথ গতিরোধের কথা জিজ্ঞেস করা মাত্রই তার উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। বেধড়ক মারপিটে গুরুতর আহত হয়ে উচ্চ সুরে চিৎকার করলে তাকে উদ্ধার করতে আসমাউল নামে একজন এগিয়ে আসলে তাকেও মারপিট করেন তারা।
এসময় আবতাহিনুর খাঁনের সাথে থাকা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, একটি রুপার চেইন ও হাতে থাকা ঘড়িসহ সব কিছু ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষ মোজাম্মেল খাঁনের লোকজন।
পরে তাদের পরিবারের লোকজন এসে উদ্বার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসা শেষে শনিবার রাতে আবতাহিনুর খাঁন বাদী হয়ে জামালগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ ও ৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন, শান্তিপুর গ্রামের আমিরুল মিয়া (৩৫), কাদিল মিয়া (৫৫), মুরছালিন মিয়া (২৫), পারভেজ মিয়া (২২), মোতাব্বির হোসেন জয় (২৩), ফখরুল মিয়া (৩৫), মুহিবুর রহমান (২২), জাহঙ্গীর মিয়া (২৫), তাজ ইসলাম (৫০), মমিন মিয়া (৩০), জহিরুল মিয়া (৩৩), শাফিউল মিয়া (২২), দ্বীন ইসলাম (৩৭), সবুজ মিয়া (২৫)।

এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামী মোজাম্মেল খাঁনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স