সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জামালগঞ্জে ১৫ মাস ধরে এসিল্যান্ড নেই ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে ১৫ মাস ধরে এসিল্যান্ড নেই ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
আব্দুল্লাহ আল মামুন :: জামালগঞ্জ উপজেলায় ১৫ মাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার (এসিল্যান্ড) পদটি শূন্য পড়ে রয়েছে। এতে নামজারি ও জমাখারিজসহ ভূমিসংক্রান্ত নানা কাজ ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তি হচ্ছে মানুষের। জানাযায়, উপজেলায় ৩৩৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার আয়তনের ছয় ইউনিয়নে ছোট বড় মৌজা রয়েছে ৯৩টি। এতে প্রায় আড়াই লক্ষ লোকের বসবাস। মোট জমির পরিমাণ ২৭ হাজার ৯৭৩ হেক্টর। এর মধ্যে আবাদি জমির পরিমাণ ২৭ হাজার ৬৪৩ হেক্টর। অনাবাদি জমি রয়েছে ১২ হাজার ৭১ হেক্টর। ছোট বড় হাওরের সংখ্যা ১৬টি। সর্ববৃহৎ হাওর পাগনা ও হালি। নদী-নালা, খাল-বিল, ছোট ছোট জলাশয়, গোচারণ ভূমি ও খেলার মাঠসহ আরও প্রায় পাঁচ হাজার হেক্টরেরও বেশি ভূমি রয়েছে। ভূমি অফিস সূত্রে জানাযায়, বিগত সময়ে সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক ২০২৩ সালের ১৯ ডিসেম্বর বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও তাঁর দাপ্তরিক কাজের ব্যস্ততার কারণে ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এনিয়ে সেবা প্রত্যাশীদের মাঝে ক্ষোভ আছে। জানাযায়, নিজ দপ্তরের কাজ চলমান রেখে ভূমি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তা জনগণের কষ্ট লাঘবে যথেষ্ট নয়। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) না থাকায় উপজেলার অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাসভূমি উদ্ধার, সরকারি বিল শুকিয়ে অবৈধভাবে মাছ ধরাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কোন ধরনের অভিযান পরিচালনা করা যাচ্ছে না। ভূমি সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো মানুষ। ভূমি অফিসে প্রতিদিন নামজারি ও অন্যান্য সেবার জন্য ভিড় করছেন ভুক্তভোগীরা। এপর্যন্ত প্রায় সাতশ নামজারির আবেদন নামুঞ্জুরের ফাইলে বন্দী আছে। অসংখ্য ভুক্তভোগী জানান, আমাদের প্রয়োজনে জমি কেনাবেচা করতে হয়। নামজারির জন্য একাধিক বার এসেও কাজ হচ্ছে না। কাজ কখন হবে কেউ বলতে পারেনা। দীর্ঘদিন ধরে আমাদের উপজেলায় এসিল্যান্ড নাই। কখন এসিল্যান্ড আসবেন তা আমরা জানিনা। নামজারির জন্য ৪ মাস আগে আবেদন করেছি। প্রতি সপ্তাহে খোঁজ-খবর নেই। এখনো আমার নামজারি হয়নি। আমার জরুরি দরকারে জমি বিক্রি করব। কিন্তু নামজারির জন্য জমি বিক্রি করতে পারছি না। জরুরি ভিত্তিতে আমাদের উপজেলায় একজন এসিল্যান্ড দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুন নূর বলেন, সহকারী কমিশনার (ভূমি) না থাকায় সেবা প্রাপ্তিতে ভোগান্তি হচ্ছে। এবিষয়ে জেলা প্রশাসক স্যার ও বিভাগীয় কমিশনার স্যারকে অবগত করেছি। স্যাররা বলেছেন অফিসার আসলে শূন্য পদে পদায়ন করা হবে। এ ব্যাপারে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, জামালগঞ্জসহ বিভাগের অনেক উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) পদ শূন্য রয়েছে। হাওর জনপদ জামালগঞ্জে ইউএনও একা কাজ করা কঠিন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই শূন্য পদে পদায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ